দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মাদ্রাসা পড়য়া এক শিশু ছাত্রকে বলাতকারের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ১০টার দিকে দৌলতপুর উপজেলার হোসেনাবাদ লালদহ মাঠের পানক্ষেতে শান্ত ইসলাম (১১) নামে ওই শিশুকে বলাতকার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় বলাতকার হওয়া নির্যাতিত শিশুর মা মোছা. পলিয়ারা (৪১) শুক্রবার রাতে হোসেনাবাদ মল্লিকপাড়া এলাকার মো. কলমের ছেলে মো. জয় (২২) এর বিরুদ্ধে দৌলতপুর থানায় বলাতকারে অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ কান্দিরপাড়া গ্রামের সিরাজ মন্ডলের ছেলে হোসেনাবাদ ফজলুল উলুম বহুমুখি মাদ্রাসার ছাত্র মো. শান্ত ইসলাম শুক্রবার সকালে হোসেনাবাদ লালদহ মাঠে গরুর জন্য ঘাস কাটতে যায়। এসময় হোসেনাবাদ মল্লিকপাড়া এলাকার কলমের ছেলে জয় ঘাস নেওয়ার কথা বলে শান্ত ইসলামকে পানবরজের ভেতরে ডেকে নিয়ে যায়। পরে তার পরনের ট্রাউজার খুলে পায়ুপথে জোরপূর্বক বলাতকার করে পানবরজের ভেতর শান্তকে আটকিয়ে রাখে। শুক্রবারের জুম্মার নামাজের সময় হওয়ায় শান্ত বাড়িতে ফিরে না আসায় তার মা পলিয়ারা মাঠে গিয়ে ডাক চিৎকার দিলে শিশু শান্ত দৌড়ে পানবরজ থেকে বেরিয়ে এসে কান্নায় ভেঙ্গে পড়ে এবং নির্মম এ ঘটনার বর্ণনা দেয়। এ ঘটনায় বলাতকার হওয়া নির্যাতিত শিশুর মা মোছা. পলিয়ারা শুক্রবার রাত সাড়ে ৮টায় দৌলতপুর থানায় অভিযুক্ত জয়ের বিরুদ্ধে বলাতকারের অভিযোগ দিলে রাতেই এ ঘটনায় মামলা হয়েছে।
এ ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান জানান, শিশু বলাতকারের ঘটনায় মামলা হয়েছে। বলাতকারের শিকার শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য গতকাল শনিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে অভিযুক্ত জয় পলাতক থাকায় তাকে আটক বা গ্রেফতার যায়নি বলে তিনি জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments