ডেস্ক রিপোর্ট: গোল্ড সঞ্চয়কে সবার জন্য আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও ঝামেলাহীন করতে গোল্ড কিনেন শুরু করছে বিকাশ পেমেন্টের মাধ্যমে দেশের প্রথম স্বয়ংক্রিয় মাসিক গোল্ড সঞ্চয়ের সুবিধা।
গোল্ড কিনেন অ্যাপের নতুন ‘অটো গোল্ড সেভ’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিমাসে ১ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত গোল্ড সঞ্চয় করার সুযোগ পাবেন। ব্যবহারকারীদের নির্দিষ্ট বিকাশ অ্যাকাউন্ট থেকে পূর্বনির্ধারিত তারিখে, ব্যবহারকারীর সম্মতি সাপেক্ষে, স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে গোল্ড জমা হয়ে যাবে, ব্যবহারকারীর গোল্ড কিনেন অ্যাকাউন্টে। গোল্ড সঞ্চয়ের প্রবণতা নিয়ে মানুষকে উৎসাহিত করতে সম্পূর্ণ ঝামেলাহীন ব্যবস্থা নিশ্চিত করবে অনন্য এই ফিচার।
গোল্ড কিনেন-এর বিশ্বাস যে, এ উদ্যোগটি সবাইকে গোল্ড কিনতে অনুপ্রাণিত করতে বড় ভূমিকা রাখবে। ফলে, সকলে স্মার্ট গোল্ড সঞ্চয়ের প্রতি আগ্রহী হয়ে উঠবে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশের মানুষের আর্থিক স্বাক্ষরতা বৃদ্ধি পাবে, সঞ্চয় প্রবণতা গড়ে উঠবে এবং আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত হবে। এ উপলক্ষে, গোল্ড কিনেন অ্যাপ ব্যবহারকারীদের জন্য থাকছে বিকাশ পেমেন্টের মাধ্যমে প্রতি ট্রানজেকশনে ৫ শতাংশ ক্যাশব্যাক (প্রতি মাসে ৫ হাজার টাকা পর্যন্ত) সুবিধা। এই বছরের নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে অফারটি চলবে।
গোল্ড কিনেন বাংলাদেশের সর্বপ্রথম ও একমাত্র গোল্ড কেনার অ্যাপ; সবার জন্য গোল্ড কেনাকে স্বাচ্ছন্দ্যময়, সুবিধাজনক ও সাশ্রয়ী করে তোলাই এর মূল লক্ষ্য। এই অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments