বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ২২জন গবেষক পিএইচ.ডি, ১৬জন এম.ফিল এবং ১জন ডি.বি.এ.ডিগ্রি অর্জন করেছেন। গত ২৭ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন।
পিএইচ.ডি. ডিগ্রি প্রাপ্তরা হলেন- জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধীনে মোহাম্মদ শাদরুল আলম, ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে মুহাম্মদ মহিউদ্দীন সরকার, ফলিত গণিত বিভাগের অধীনে মোঃ জাহাঙ্গীর আলম ও মো. জসিম উদ্দিন, উর্দু বিভাগের অধীনে লিপি বেগম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে রেবা নার্গিস, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধীনে মো. মনিরুল ইসলাম, সাবরিনা আকতার¬, সুলতানা বেগম ও মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভূঁইয়া, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে আবু তারেক মোহাম্মদ আব্দুল্লাহ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে মো: আব্দুল করিম রুমান, ম্যানেজমেন্ট বিভাগের অধীনে কল্যাণ মিস্ত্রী, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধীনে পার্থ প্রতীম সাধু, ইংরেজি বিভাগের অধীনে তুষার তালুকদার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে রাজিয়া বেগম, পদার্থবিজ্ঞান বিভাগের অধীনে এ. এইচ. এম. ফজলে রাব্বী, প্রাণিবিদ্যা বিভাগের অধীনে মো: মাহফুজুর রহমান ও সাবরিনা শেহরীন, মো: মঈন উদ্দিন আহসান হাবীব ও সুজন কুমার দত্ত এবং মার্কেটিং বিভাগের অধীনে ফারহানা খাঁন ।
এম.ফিল ডিগ্রি প্রাপ্তরা হলেন- উর্দু বিভাগের অধীনে সাবিনা, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মোঃ আবদুল্লাহ শরীফ ও মো. আবুল কালাম আজাদ, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধীনে মোঃ আব্দুল হাকিম শাহ্, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে নাসিমা বেগম, সমাজবিজ্ঞান বিভাগের অধীনে মোঃ লিয়াকত আলী ও মোসাম্মৎ মাহ্ফুজা আক্তার, থিওরেটিক্যাল এন্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি বিভাগের অধীনে নাদিয়া সারওয়ার, এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধীনে মরিয়ম সুলতানা, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে শিপ্রা মন্ডল, সংস্কৃত বিভাগের অধীনে আবিদা সুলতানা, কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের অধীনে মোঃ শহীদুল ইসলাম মৃধা, সংগীত বিভাগের অধীনে পার্থ প্রতীম বিশ্বাস, আরবী বিভাগের অধীনে মুহাম্মদ নোমান হোসাইন ও মাছরুর আহমদ এবং প্রাণিবিদ্যা বিভাগের অধীনে ফাহমিদা তাসনিম লিজা।
ডি বি এ ডিগ্রি প্রাপ্ত হলেন- ফিন্যান্স বিভাগের অধীনে জেরিন মারজান খান ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments