ডেস্ক রিপোর্ট: গত ২ আগস্ট মেসার্স রিয়াদ ও রাইমা এন্টারপ্রাইজের আয়োজনে এবং মীর সিমেন্টের সৌজন্যে মানিকগঞ্জের রিটেইলারদের জন্য অনুষ্ঠিত হলো ‘শুভ হালখাতা’ অনুষ্ঠান। অনুষ্ঠানটি সবার জন্য স্মরণীয় ও শিক্ষণীয় করে তুলতে বিভিন্ন প্রোগ্রাম ও সেমিনারের আয়োজন করা হয়।
মীর সিমেন্ট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মোঃ মশিউর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন মেসার্স রিয়াদ এন্ড রাইমা এন্টারপ্রাইজের মালিক মো: আব্দুর রশিদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাদেকুর বারী এবং মীর সিমেন্ট লিমিটেডের এজিএম মোঃ তারিকুর রহমান। এছাড়া, মীর সিমেন্টের পক্ষ থেকে এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মোঃ ইউসুফ; সিনিয়র অফিসার মোঃ ইকবাল হোসেন এবং আবু দাউদ সহ রিটেলার, ইন্জিনিয়ার ও কন্টাকটর বৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মীর সিমেন্ট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মোঃ মশিউর রহমান বলেন, “যে কোনো খাতের বিকাশে খুচরা বিক্রেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিমেন্ট খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার জন্য আমি মানিকগঞ্জের রিটেইলারদের ধন্যবাদ জানায়। মীর সিমেন্টকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে আমাদের সকল রিটেইলাররা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, স্থানীয় খুচরা বিক্রেতারা আমাদের লক্ষ্য অর্জনে তাদের সমর্থন অব্যাহত রাখবে।”
উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনটি উপভোগ্য করে তোলা হয় রিটেইলার, ইন্জিনিয়ার ও কন্টাকটর বৃন্দদের জন্য। সবাই সম্মিলিতভাবে আরিচা ঘাট হতে তেওতা জমিদার বাড়ি এবং কাজির হাট এর আলকদিয়া চর পরিদর্শনের পাশাপাশি ফুটবল, হাড়িভাঙ্গা ইত্যাদি ঐতিহ্যবাহী খেলায় অংশগ্রহণ করেন। সেমিনার আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। সেমিনারে বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে সিমেন্ট খাতের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments