বিজয় রায়,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর পদত্যাগের পরে বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও নারীদের হয়রানি করার প্রতিবাদে শনিবার (১০আগস্ট) রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে শহীদ মিনারের সামনে সংখ্যালঘুদের উপর এসব নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে পৌর শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে রাণীশংকৈলের সকল হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের সংগঠন ও সনাতনী শিক্ষার্থী ঐক্য এবং হিন্দু সুশীল সমাজের নাগরিকরা।
বিভিন্ন স্থানে মন্দির, প্রতীমা, হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের অভিযোগ করেন বিক্ষোভকারীরা। তারা এই সঙ্কটের দ্রুত সমাধান দাবি করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী পদত্যাগের পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে মন্দির, প্রতীমা, হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ করা হয়। বিভিন্ন জায়গায় হিন্দু মা-বোনদের ধর্ষণ করা হয়। দেশত্যাগের হুমকি দেওয়া হয়। বিগত দিনে হওয়া হিন্দু নির্যাতনের কোনও বিচার না হওয়ায় নির্দ্বিধায় এই নারকীয় কর্মকাণ্ড চালিয়েছে। বিভিন্ন গণমাধ্যম, প্রতিনিধি ও সোশ্যাল মিডিয়া থেকে এসব তথ্য পাওয়া যায়।
এসময় রাণীশংকৈল পুজা উদযাপন পরিষদের সভাপতি ছবি কান্ত দেব জানান, ‘প্রত্যেকটি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যেভাবে অত্যাচার নিপীড়নসহ মন্দির ভাঙচুর করা হয়, এটার প্রতিবাদ জানানোর জন্যই আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি। ’
পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ি-ঘরে লুটপাট
অগ্নিসংযোগ করা হয়েছে, তাদের বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। এতে আমরা শঙ্কার মধ্যে আছি। আমরা আশা করবো দ্রুতই এই সমস্যার সমাধান চাই। ’
ছবি কান্ত দেবের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা নিবার্হি কমকর্তা (ইউএনও) রাকিবুল হাসান, সহকারী পুলিশ সুপার সার্কেল ফারুক হোসেন, ক্যাপ্টেন মুহতাশিন, হিন্দু- বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণ গোবিন্দ সাহা বাচ্চু, উপজেলার প্রতিটি ইউনিয়নের পূজা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
এসময় রাণীশংকৈলের সকল হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের সংগঠন ও সনাতনী শিক্ষার্থী ঐক্য এবং সুশীল সমাজের নাগরিকরা
একাত্মতা প্রকাশ করেন। তাদের পক্ষ থেকে রাষ্ট্রের কাছে বিভিন্ন দফা অধিকার ও দাবি তুলে ধরা হয়।
এছাড়াও মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে কয়েক হাজার’ সনাতন ধর্মাবলম্বী মানুষ উপস্থিত ছিলেন। পরে নির্বাহী অফিসার কে স্মারক লিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments