ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম বন্দরের মেগা বন্দর প্রকল্প বে-টার্মিনালের নির্মাণকাজ ২০২৫ সালে সম্পন্ন হবে। আগামী বছরের প্রথম দিকে বে-টার্মিনালের নির্মাণকাজ শুরু হবে। প্রায় আড়াই হাজার একর জায়গা নিয়ে চট্টগ্রাম বন্দরের অনতিদূরে পতেঙ্গা সমুদ্র উপকূলে তিনটি বৃহদাকার টার্মিনাল নিয়ে বে-টার্মিনাল নির্মিত হবে। এর মধ্যে দেড় হাজার মিটারের একটি এবং এক হাজার মিটারের দুটি টার্মিনাল নির্মিত হবে। দেড় হাজার মিটারের মালটিপারপাস টার্মিনালটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে নির্মাণ করবে। বাকি দুটি কনটেইনার টার্মিনাল বিদেশি পোর্ট নির্মাণ ও অপারেশন প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত হবে।
ইতিমধ্যে বিশ্বের বেশ কয়েকটি পোর্ট নির্মাণ ও পরিচালনা প্রতিষ্ঠান ঐ দুটি কনটেইনার টার্মিনাল নির্মাণে আগ্রহ প্রকাশ করে প্রস্তাব পাঠিয়েছে। সরকার তাদের মধ্য থেকে দুটি প্রতিষ্ঠানকে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার অনুমতি প্রদান করবে। তবে প্রতিটি ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-এর আওতায় অনুমোদন প্রদান করা হবে।
গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে বে-টার্মিনালের খসড়া মাস্টারপ্ল্যানের ওপর স্টেক হোল্ডার, বন্দর ব্যবহারকারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মো. শাহজাহান উপরোক্ত তথ্য প্রদান করেন। কোরিয়ান উপদেষ্টা প্রতিষ্ঠান কুনহুয়া ডি ওয়াই জেভির দলনেতা পার্ক জন জিম খসড়া মাস্টারপ্ল্যান উপস্থাপন করেন। প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে নিয়োজিত উপদেষ্টা প্রতিষ্ঠান কুনহুয়া বিভিন্ন সংস্থার মতামতের ভিত্তিতে আগামী কিছুদিনের মধ্যে বে-টার্মিনালের চূড়ান্ত মাস্টারপ্ল্যান সম্পন্ন করবে।
গতকাল খসড়া মতবিনিময় অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশন, সিডিএ, ফেইড ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, বিজিএমইএ, বিআইডব্লিউটিএ, ডব্লিউটিসি, রেলওয়ে, সড়ক ও জনপথ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা তাদের মতামত উপস্থাপন করেন। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান বিভিন্ন পক্ষ থেকে দেওয়া মতামত ও প্রশ্নের জবাব দেন।
বন্দরের চেয়ারম্যান জানান, এই মেগা প্রকল্পের চূড়ান্ত মাস্টারপ্ল্যানে সবার মতামতের প্রতিফলন থাকবে। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্যরাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন
ইত্তেফাক
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments