সিংড়া (নাটোর) প্রতিনিধি :নাটোরের সিংড়ায় অনাবাদি জমিতে আবাদ বাড়াতে কৃষি উপকরণ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি হলরুমে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
‘এক ইঞ্চি জমি অনাবাদি পতিত থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে বাড়ির আঙিনায় ও অনাবাদি পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ১৩৬ জন কৃষককে ১.৫ শতক প্রদর্শনীর জন্য সবজি ও ফলের বীজ, চারা, জৈব ও রাসায়নিক সার, বীজ সংরক্ষণের পাত্র ও ঝাঁজরি প্রদান করা হয়। এ নিয়ে এ প্রকল্পে ৪০১ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা প্রমুখ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments