বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি!! জামালপুরের বকশীগঞ্জে ছাগল নিয়ে সংঘর্ষে আবুল হাসেম দুলাল (৪৫) খুনের ঘটনায় ৫২ জনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে নিহতের ভাই রেজাউল করিম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় এ মামলা করেন। এ ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন উপজেলার বগারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু (৫৬), লিচুর ছোট ভাই বিপ্লব মিয়া (৩০), ভোসর বেপারির ছেলে মানিক মিয়া (৫৬), রফিকুল ইসলামের ছেলে মাসুম মিয়া (২৭), আবু মিয়ার ছেলে আনোয়ার(২৫) ও কালাম মিয়ার ছেলে রিপন (২৬)।
জানা যায়, বুধবার (২৬ এপ্রিল) উপজেলার আলীরপাড়া গ্রামে ছাগল নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পরদিন বৃহস্পতিবার দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ছোঁড়া টেঁটা বিদ্ধ হয়ে আবুল হাসেম দুলালের মৃত্যু হয়।
এই ঘটনায় শুক্রবার দুপুরে নিহতের ভাই রেজাউল করিম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় বগারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম প্রামানিক, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু ও বীর মুক্তিযোদ্ধা আসাদ উল্লাহসহ ৫২ জনকে আসামি করেন।
বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, খুনের ঘটনায় মামলা হয়েছে। সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচুসহ ৬ জনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments