রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জমি সংক্রান্ত জেরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে হামিদুর রহমান নামের এক ভুক্তভোগী।
বুধবার দুপুরে রাণীশংকৈল প্রেস ক্লাব সভাকক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মিথ্যা মামলায় অভিযুক্ত হামিদুর রহমান।
এ সময় তিনি বলেন, রাণীশংকৈল উপজেলার কাদিহাট মৌজার ১০১২ নং খতিয়ানের ৯০৩২ দাগের ৩৬ শতক জমির রেকডিয় মালিক ২জন। সেই হিসেবে প্রতি জনে ১৮ শতক জমি ভাগে পায়। আবার সেই ১৮ শতক জমির মালিক হয়ে দাড়ায় ৬ জন। কিন্তু সেই ৬ জনের ভাগের জমি ১৮ শতক একাই দখলে নেয় কাদিহাট বটতলী এলাকার কানু মহা. এর পুত্র কফিল উদ্দিন। বাকি ওয়ারিশরা দখলের কারণ জানতে চাইলে কফিল আমাদের নানা রকম হুমকি প্রদান করেন। এ পরিপ্রেক্ষিতে আমরা বাকি ওয়ারিশরা রাণীশংকৈল সহকারী জজ আদালত, ঠাকুরগাঁও কোর্টে মোকাদ্দমা নং ৩৫/২৪ এ একটা মামলা দায়ের করি। যা বিচারাধীন। এমতাবস্তায় জমি জবর দখলকারী কফিল সেই জমিতে পাকা বাড়ি স্থাপনা নির্মানের কাজ করতে গেলে আমরা মৌখিকভাবে বাধা দেই এবং বলি যে এই জমিতে কাজ করা যাবে না। কারণ এই জমির মালিক আমরাও এবং মামলা চলমান আছে। এই বলে আমরা চলে আসি। পরের দিন সেই কফিল আমাদের নানা রকম হুমকি সহ হয়রানি করার জন্য ঠাকুরগাঁও কোর্টে ১২ জনকে আসামি করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত রাণীশংকৈল, ঠাকুরগাঁও এ মিথ্যা মামলা দায়ের করেন।
হামিদুর রহমান আরও বলেন, জমি সংক্রান্ত জেরে তিনি আমাদেরকে হয়রানি এবং আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করা এমনকি জমি থেকে দূরে রাখতে এ মিথ্যা মামলায় দায়ের করেন। তদন্ত সাপেক্ষে এ মামলা থেকে আমিসহ বাকি ১১ জন মুক্তি পেতে চাই বলে আকুল আবেদন জানান তিনি। সংবাদ সম্মেলনে বাকি ৫ ওয়ারিশগনরা সহ ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments