জাবি প্রতিনিধি: ‘নবকুঁড়ি তব প্রাঙ্গণে, প্রাণোচ্ছল প্রভাত সায়াহ্নে’ স্লোগানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) উদ্যোগে আগামীকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হবে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, কর্মশালায় দক্ষ ও জনপ্রিয় প্রশিক্ষকদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) নবীন শিক্ষার্থীদের বিতর্ক ও পাবলিক স্পিকিং সম্পর্কে ধারণা, বিতর্ক করার প্রয়োজনীয়তা এবং বিতর্কের মাধ্যমে চিন্তাশীল ও যুক্তিবাদী নাগরিক হয়ে ওঠার বিষয়ে ধারণা দেওয়া হবে। এছাড়া এবার প্রদর্শনী হিসেবে ছাত্র-শিক্ষক বিতর্ক ও কনসার্টের আয়োজন করা হয়েছে।
কর্মশালায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহ-সমন্বয়ক ও সময় টেলিভিশনের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক জাফর সাদিক এবং টেন মিনিট স্কুলের সহকারী ব্যবস্থাপক ফারহান সাকিব প্রশিক্ষক হিসেবে থাকবেন। এছাড়া স্থপতি, অভিনেত্রী ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক অপি করিম এবং গায়িকা ও অভিনেত্রী শম্পা রেজা অতিথি বক্তা হিসেবে থাকবেন।
সংগঠনটির সভাপতি তাপসী দে প্রাপ্তি বলেন, ‘জেইউডিও প্রতিষ্ঠার শুরু থেকেই যুক্তিবাদী ও মননশীল মানুষ গঠনে বদ্ধপরিকর। জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেও সারাবছর নানা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় বিতর্ক কর্মশালা আয়োজন করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ খান রাইয়ান ও আয়োজনের আহ্বায়ক ইবনে মোহাম্মদ আল বিরুনী রাজন প্রমুখ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments