বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী ও ছাত্র নেতা রাউফুন বসুনিয়ার ৪০তম শাহাদাৎবার্ষিকী ১৩ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল শহিদ রাউফুন বসুনিয়ার ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেন। পরে এক আলোচনা সভায় উপাচার্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শহিদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
শহিদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম হিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য এস. এম. বাহালুল মজনুন, বসুনিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক হামিদুল আলম সখা এবং শহিদ রাউফুন বসুনিয়ার ভাই নাহিন বসুনিয়া ।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল শহিদ রাউফুন বসুনিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও আন্দোলন-সংগ্রামের উজ্জ্বল সৈনিক হিসেবে শহিদ রাউফুন বসুনিয়া বেঁচে থাকবেন আমাদের মাঝে। তাঁর স্মৃতি ধারণ করে স্বৈরাচারী সকল অপশক্তি প্রতিরোধ এবং অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, উন্নত বাংলাদেশ গড়ার জন্য উপাচার্য তরুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা রাউফুন বসুনিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারি মুহসীন হল এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে শহিদ হন। ১৯৬১ সালের ৩০ আগষ্ট কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জন্ম নেয়া রাউফুন বসুনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments