স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো যে অবস্থায় আছে, তাতে জাতীয় নির্বাচন করতে সমস্যা হবে বলে মনে হয় না। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৩তম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এ আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, চুরি-ছিনতাই এবং মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে উপদেষ্টা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, জাতীয় নির্বাচনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে মেলানো ঠিক হবে না। ডাকসু নির্বাচনে যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার তারা সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত। জাতীয় পর্যায়ে কিন্তু এ রকম হবে না, এটা হচ্ছে একটা মডেল। অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে, অবশ্যই এটা একটা মডেল। আমরা আশা করব নির্বাচনটা যেন ভালোভাবে হয়।
জাতীয় নির্বাচন নিয়ে উপদেষ্টা বলেন, আমরা জাতীয় নির্বাচনে আমাদের প্রস্তুতি ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেছি। কীভাবে প্রস্তুতি নেব আর আমরা যে প্রশিক্ষণ গাইডলাইন করেছি সেটা যেন সবাই মেনে চলে। পুলিশসহ অন্যান্য বাহিনী তাদের প্রশিক্ষণ শুরু করে দিয়েছে। তিনি বলেন, মাদক আমাদের সমাজের বড় শত্রু, ভবিষ্যৎ প্রজন্মটা নষ্ট করে দেবে যদি আমরা সবাই এটা দমন করতে না পারি। এজন্য আমি সবার সহযোগিতা চাইবো।
মিয়ানমার সীমান্তে চোরাচালান রোধ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তবর্তী তাদের বর্ডার দখল করে রেখেছে। তাদের প্রধান আয় হলো মাদক। এখন কিছুটা কনভার্ট হয়েছে কৃষির ওপর। মিয়ানমার সীমান্তে প্রচুর পরিমাণ ইয়াবা ধরা পড়ছে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments