সিংড়া (নাটোর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন মো. সরফরাজ নেওয়াজ বাবু।
চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ হোসেন মনসুর ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ আব্দস সবুরের নেতৃত্বাধীন এই কমিটির সদস্য হলেন তিনি।
সরফরাজ নেওয়াজ বাবু নাটোরের সিংড়া উপজেলা আ'লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও নাটোর জেলা পরিষদের নির্বাচিত সদস্য।
তার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহজাহান আলী সিংড়া উপজেলা আ'লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ১৯৯১ইং ১৯৯৬ইং ও ২০০১ সালে এম.পি প্রার্থী ছিলেন।
নতুন দায়িত্ব প্রাপ্তির ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, কোন প্রকার প্রাপ্তির প্রত্যাশা নিয়ে আওয়ামী লীগের রাজনীতি করিনি। কৈশোর থেকেই বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ-লালন করি। আমার বাবাও দলের জন্য জীবনের শেষ সময় পর্যন্ত কাজ করে গেছে।
আমিও জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাবো ইনশাআল্লাহ্।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments