শরীফুল ইসলাম , জাককানইবি প্রতিনিধি: দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে আজ রবিবার(৯ মার্চ) মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।রবিবার (৯ মার্চ) দুপুর ২:০০ টায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষার্থীদের দাবী জানতে চাইলে শিক্ষার্থীরা জানান,দেশব্যাপী বর্তমান পরিস্থিতিতে নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে তাদের এই অবস্থান কর্মসূচি।নারীরা তাদের নিরাপত্তা পাচ্ছে না।নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের প্রতিটি নারী ও শিশু। প্রতিনিয়ত খবরের কাগজে ভাসছে ধর্ষণের খবর।অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পদক্ষেপ নেই দেশের এই পরিস্থিতি নিয়ে। ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা হচ্ছে না। ফলে,ঘরে ঘরে জন্ম নিচ্ছে ধর্ষক।
শিক্ষার্থীদের দাবী,ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করা।
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, "রশি লাগলে রশি নে,ধর্ষকদের ফাঁসি দে।এই স্লোগানের মাধ্যমে শিক্ষার্থীরা ধর্ষকদের ফাঁসি নিশ্চিতের নিশ্চয়তার জোর দাবি জানাচ্ছেন।
দেশে ধর্ষণের মাত্রা বেড়ে যাওয়ার পেছনে দিল্লি থেকে নির্দেশনা আছে বলেও ধারণা করছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments