তালা প্রতিনিধি: তালা উপজেলার ১০ নং খেশরা ইউনিয়নের শালিখা নদী থেকে বৃহস্পতিবার আনুমানিক ৩০ বছরের অজ্ঞাত পরিচয় এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বেলা আনুমানিক আড়াইটার দিকে শালিখা নদীতে স্থানীয়রা লাশটি ভাসতে দেখলে সে মুহূর্তের মধ্যে এলাকায় জানাজানি হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, শালিখা-কাঠিপাড়া কাঠের সেতুর অদূরে শালিখা গ্রামের মকিম গাজীর পাতা জালের দড়িতে আটকানো লাশটি প্রথম দেখতে পান রহমান নামীয় শালিখা গ্রামের এক ব্যক্তি।পরে স্থানীয়রা পুলিশ প্রশাসনকে খবর দেন।
ঘটনাস্থলের অদূরের চায়ের দোকানদার ইব্রাহিমের সাথে কথা বলে জানা যায় গতকাল মেয়েটি তার দোকানে এসে খাবার চাইছিল। তাকে দারুন অপ্রকৃতিস্থ দেখাচ্ছিল এবং তাকে তারা পাগলি ভেবেছিল।
গতকাল তাকে স্থানীয়রা পাশের একটি মৎস ঘেরে দুই থেকে তিন ঘণ্টা গোসল করতে দেখে এবং তার কাপড় চোপড় সেখানে শুকাতে দেওয়া দেখা গেছে। পাইকগাছা পুলিশ প্রশাসন এসে লাশটি নিয়ে যায়।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে সেখানে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। তবে লাশ ময়নাতদন্তের পরে সঠিক তথ্য জানা যাবে বলে তিনি জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments