ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার ২৮ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার এক বিবৃতিতে বলেছেন, নির্বাচন কমিশন কর্তৃক উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের জন্য জামানত এক লক্ষ টাকা ও ভাইস-চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকার করার প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায্য। তারা বলেন, যেখানে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জামানত ২০হাজার টাকা সেখানে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের জামানতের এত পরিমান নির্ধারণের প্রস্তাবের মাধ্যমে নির্বাচন কমিশনের সুবিবেচনা, যুক্তি ও ন্যায়বোধের ঘাটতির বহিঃপ্রকাশ ঘটেছে। তারা অবিলম্বে এই প্রস্তাব প্রত্যাহার করার দাবি জানিয়েছেন।
জাসদের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল আগামী সপ্তাহের শুরুতে এ বিষয়ে দলের বক্তব্য তুলে ধরার জন্য প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments