ডেস্ক রিপোর্ট : ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার প্রতিবেদনের নামে মিথ্যাচার করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। সংগঠনের সভাপতি মোহাম্মদ হানিফ খোকন ও সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী আজ সোমবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে এই অভিযোগ করেন।
সড়ক পরিবহন শ্রমিক লীগের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ এপ্রিল বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি নামের একটি সংগঠন ঈদযাত্রায় সড়ক দদুর্ঘটনার যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে দুর্ঘটনা ও হতাহতের অনেক মিথ্যা ও কাল্পনিক তথ্য দেয়া হয়েছে। এমনকি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সম্পর্কে চরম মিথ্যাচার ও ধৃষ্টতাপূর্ণ বক্তব্য উপস্থাপন করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ ও জাতীয় শ্রমিক লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে সড়ক পরিবহন শ্রমিক লীগ মনে করে, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বর্তমান সরকার ও সড়কমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন করার অসদুদ্দেশে এ ধরনের বাস্তবতাবিবর্জিত তথ্য পরিবেশন করেছে।
বিবৃতিতে সড়ক পরিবহন শ্রমিক লীগের নেতারা বলেন, বর্তমান সরকারের আমলে সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরের ১৪ বছর দায়িত্ব পালনকালে পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেলসহ সড়ক যোগাযোগ সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু যাত্রী কল্যাণ সমিতি সংবাদ সম্মেলনে বলেছে, ওবায়দুল কাদের ২০ বছর মন্ত্রী থেকে কিছুই করতে পারেননি এবং মন্ত্রীত্ব থেকে তার পদত্যাগ করা উচিত।
সড়ক পরিবহন শ্রমিক লীগ নেতৃবৃন্দ মোজাম্মেল হক চৌধুরীর এ ধরনের মিথ্যা, বানোয়াট ও ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। একইসঙ্গে বিতর্কিত বক্তব্য ও মিথ্যাচারের দায়ে মোজাম্মেল হকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার আয়ের উৎস ও রাজনৈতিক অবস্থান খুঁজে বের করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments