ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের জনপ্রিয় ডিভাইস রিয়েলমি ১২-তে (১৬ জিবি + ২৫৬ জিবি) অবিশ্বাস্য মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে। আগের ২৭,৯৯৯ টাকা দামের এই ডিভাইসটি এখন মাত্র ২৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে, অর্থাৎ, ক্রেতাদের সাশ্রয় হচ্ছে ৩,০০০ টাকা। অনন্য এই অফারটি রিয়েলমির প্রিমিয়াম ফিচারগুলোকে সাশ্রয়ী দামের নাগালে নিয়ে এসেছে, যা উদ্ভাবনকে সহজলভ্য করতে রিয়েলমির প্রতিশ্রুতিকেই পুনর্ব্যক্ত করে।
রিয়েলমি ১২-তে আধুনিক ব্যবহারকারীদের উপযোগী বেশকিছু অনবদ্য ফিচার নিয়ে আসা হয়েছে। এতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জ আল্ট্রা-স্মুথ অ্যামোলেড ডিসপ্লে; পাশাপাশি, ২,০০০ নিটস পিক ব্রাইটনেস ও রেইনওয়াটার স্মার্ট টাচ ফিচার যা ভেজা বা যেকোনো অবস্থায় ফোন ব্যবহারকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করে তোলে। ডিভাইসটিতে ১৬ জিবি র্যাম (৮ জিবি ফিজিক্যাল + ৮ জিবি ডাইনামিক) ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে; যা মাল্টিটাস্কিং, অ্যাপ বা মিডিয়া পরিচালনার ক্ষেত্রে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করে। এতে রয়েছে ৬৭ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সহ ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা মাত্র ১৯ মিনিটে ৫০ শতাংশ এবং ৪৭ মিনিটে পুরো চার্জ সম্পন্ন করতে সক্ষম; যা ব্যবহারকারীদের জন্য অনবদ্য অভিজ্ঞতা নিশ্চিত করে।
গেমিং, ব্রাউজিং ও প্রয়োজনীয় অ্যাপ চালানোর অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন চিপসেট। ফটোগ্রাফিপ্রেমী মানুষদের জন্য নিয়ে আসা হয়েছে ওআইএস (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সহ সনি এলওয়াইটি-৬০০ ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যা চলতি অবস্থাতেও নিখুঁত ও ঝকঝকে ছবি তুলতে সক্ষম। এছাড়াও, ডিভাইসটিতে আইপি৫৪ রেটেড ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স এবং ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহারের ক্ষেত্রে স্মার্টফোনের পারফরম্যান্স স্থিতিশীল রাখে।
রিয়েলমির সকল অনুমোদিত রিটেইলার ও অফিসিয়াল অনলাইন স্টোর থেকে এখনই নতুন দামে স্মার্টফোনটি কেনা যাবে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments