গত সরকার আইয়ামে জাহেলিয়াত যুগের একটা নমুনা প্রতিষ্ঠা করে গেছে: প্রধান উপদেষ্টা

প্রকাশ : 12 Feb 2025
গত সরকার আইয়ামে জাহেলিয়াত যুগের একটা নমুনা প্রতিষ্ঠা করে গেছে: প্রধান উপদেষ্টা


স্টাফ রিপোর্টার: অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গত সরকার আইয়ামে জাহেলিয়াত যুগের একটা নমুনা প্রতিষ্ঠা করে গেছে। আমাকে নতুন করে বলতে হবেনা। তিনি বলেন, যে খুপরির মধ্যে তাদেরকে রাখা হয়েছে, গ্রামে মুরগির খাঁচাও এর থেকে বড় হয়। তাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর এভাবে বন্দী করে রাখা হয়েছে। মানুষ হিসেবে সামান্যতম মানবিক অধিকার থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে।  

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর কচুখেতে ডিজিএফআই এবং উত্তরা ও আগারগাঁও র্যাবের আয়নাঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।


তিনি আরও বলেন,  আয়নাঘরে বেশ কয়েকটি খুপরি দেখা যায় যেখানে দিনের বেলাতেও আলো প্রবেশ করে না। নেই বাতাস চলাচলেরও কোন ব্যবস্থা।

প্রধান উপদেষ্টা বলেন, আয়নাঘরের ভেতরে খুবই বীভৎস দৃশ্য। এখানে মনুষ্যত্ববোধের কিছু নেই। যা হয়েছে তা নৃশংস।

সম্পর্কিত খবর

;