রাজধানীতে জাতীয় পার্টির কার্যালয় অগ্নিসংযোগ

প্রকাশ : 31 Oct 2024
রাজধানীতে জাতীয় পার্টির কার্যালয় অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার: রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় আগুন দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের বিক্ষুব্ধ কমীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাবির রাজু ভাস্কর্য এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের নেতাকমীরা মশাল মিছিল নিয়ে আওয়ামীলীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টি কার্যালয় ঘেরাও করতে আসেন। এসময় জাপার নেতাকর্মীদের সাথে বৈষম্যবিরোধীদের সংঘর্ষ হয়। এক পর্যায় কার্যলয়টিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে।

আগুন দেওয়ার পর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে বাধার মুখে ফিরে যায়। কিছু সময় পর ফায়ার সার্ভিস আবার এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।




সম্পর্কিত খবর

;