মো.পাভেল ইসলাম রাজশাহী: শোকাবহ আগস্ট স্মরণে আগস্টের প্রথম দিন রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সোমবার (১ আগস্ট) সকালে কুমাপাড়াস্থ স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে এবং সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
প্রথমে দলীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের পর মেয়র হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ম্যুরালে শ্রদ্ধা জানান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এর মাধ্যমে রাজশাহীতে শোকের মাস আগস্টের মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে।
শ্রদ্ধা নিবেদনকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু,
আসাদুজ্জামান আজাদ,কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: মোঃ মোসাব্বিরুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ ফ.ম.আ জাহিদ, উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ দে সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments