সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র আল ওয়াজ আরশের (১৫) মরদেহ পাওয়া গেছে। নিখোঁজের দুদিন পর শনিবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে পিয়াইন নদীর জিরো পয়েন্টে এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
আরশদের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে। তার বাবা জাহিদুল হোসেন পুলিশ পরিদর্শক (ট্রাফিক) হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত।
গত বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে আরশ তার বাবা মো. জাহিদুল হোসেনের সঙ্গে পিয়াইন নদীতে গোসলে নেমেছিল। একপর্যায়ে স্রোতের টানে দুজনই ভেসে যাওয়া শুরু করেন। স্থানীয় লোকজন নৌকা নিয়ে জাহিদুল হোসেনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হয় আরশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আল ওয়াজ আরশ নিখোঁজের পর থেকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, গোয়াইনঘাট থানা–পুলিশ, জাফলং ট্যুরিস্ট পুলিশের সদস্য এবং স্থানীয়রা দফায় দফায় পিয়াইন নদীর অভিযান চালায়। তবে শুক্রবার সন্ধ্যার আগমুহূর্ত পর্যন্ত তাঁকে উদ্ধার করা যায়নি। অবশেষে শনিবার সকাল সাতটার দিকে পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় আল ওয়াজ আরশের মরদেহ ভেসে উঠে। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments