ইবি প্রতিনিধি: গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ইবি শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সর্বসম্মতিক্রমে গুচ্ছ পদ্ধতিতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩দিনের মধ্যে এককবাবে ভর্তি কার্যক্রম শুরু করার বিষয়ে একমত হয়েছেন। এর আগে ২০২১-২২ ও ২০২২-২৩ ভর্তি পরীক্ষায় শিক্ষক সমিতির সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছিল যে তারা গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে এককভাবে ভর্তি পরীক্ষা নিবে। কিন্তু রাষ্ট্রপতি বা ইউজিসির অনুরোধে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষা হয়েছিল। রাষ্ট্রপতি বা ইউজিসির অনুরোধে সিদ্ধান্তের পরিবর্তন হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, এখনো হাতে সময় আছে। সময় বলে দিবে কি সিদ্ধান্ত হবে। তবে গত ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বলা হয়েছিল যেসকল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির আওতায় পরীক্ষা নিতে সম্মত আছে তারা চাইলে এতে অংশগ্রহণ করতে পারে। এখানে একটি ইঙ্গিত পাওয়া যায় যে যারা অনিচ্ছুক তারা চাইলে অংশগ্রহণ নাও করতে পারে। এটি সাংঘর্ষিক হবে না।
নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার কারণ জানতে চাইলে বলেন, দীর্ঘসূত্রিতা, আর্থিক অস্বচ্ছলতা, এমনকি গুচ্ছের মাধ্যমে পরীক্ষা নিতে নিতে প্রাইভেট বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার কিংবা আরও বেশি সময় বিলম্ব হয়ে যায়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments