কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: “আমাদের জনজীবনে নৌপথ’’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ^ নদী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে মহিপুরের শিববাড়িয়া নদীতে নৌ র্যালী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণ করেন। মৎস্য অধিদপ্তর এবং আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিস বাংলাদেশ ইউএসএআইডি ইকো ফিস-২ সহযোগীতায় বাংলাদেশ নদী পরিব্রাজক দল, কুয়াকাটা শাখা এর আয়োজন করে। প্রায় ঘন্টা ব্যাপী নৌ র্যালী শেষে স্থানীয় জেলে সমবায় সমিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিতি হয়। সভায় বক্তব্য রাখেন, ওয়ার্ল্ডফিস ইকো ফিস-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, বাংলাদেশ নদী পরিব্রাজক দল কুয়াকাটা শাখার সভাপতি নাসির উদ্দিন বিপ্লব ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খান এ রাজ্জাক প্রমুখ। বক্তারা নদীর দখল ও দূষণরোধে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments