সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ কবি ও সাংবাদিক প্রদীপ চন্দ্র মম এর ওপর সংঘটিত হত্যা চেষ্টার মামলায় পুলিশের তদন্তে সন্তুষ্ট না হয়ে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলার তদন্তভার দেওয়া হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) কে।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) জামালপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র বিচারক রোমানা আক্তার এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মামলার তদন্তে দাখিল করা পুলিশের প্রতিবেদনের ওপর বাদীপক্ষ নারাজী আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। একই সঙ্গে মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভুক্তভোগীর মেডিকেল সার্টিফিকেট (এমসি) সংগ্রহপূর্বক পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
জামালপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম তরফদার বলেন, পুলিশের প্রতিবেদনে গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষিত থাকায় আদালত নতুন করে তদন্তের প্রয়োজনীয়তা দেখছেন। পিবিআই তদন্ত করলে ঘটনার প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৬ এপ্রিল শনিবার বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের নিজ বাড়ির বাহির আঙ্গিনায় পরিকল্পিতভাবে হামলার শিকার হন সাংবাদিক প্রদীপ চন্দ্র মম।
অভিযোগ অনুযায়ী, পূর্ববিরোধের জের এবং তাঁকে বাড়ি থেকে উচ্ছেদের হীনমানসিকতা থেকে সকল আসামী ও একদল সন্ত্রাসী লোহার রড, বাঁশের লাঠি ও দা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এলোপাতাড়ি মারধর করার পর ১ নং আসামী রিফাত ভূক্তভোগী সাংবাদিকের মাথায় দা দিয়ে কোপ দিলে তিনি মাটিতে পড়ে গেলে তার মৃত্যু নিশ্চিত করার উদ্দেশ্যে ইট দিয়ে মাথা থেঁতলে দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে তাঁর বাড়ির ভেতরে নিয়ে যান। পরে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তৃপক্ষ তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
এই ঘটনায় প্রাথমিক তদন্ত শেষে পুলিশের দাখিল করা প্রতিবেদনে প্রকৃত ঘটনার প্রতিফলন হয়নি এমন অভিযোগ তুলে বাদীপক্ষ নারাজী আবেদন করে। আদালতের সর্বশেষ আদেশে সেই অভিযোগের গুরুত্বই প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন আইন সংশ্লিষ্টরা।
দীর্ঘদিন ধরে অনুসন্ধানী সাংবাদিকতা ও সামাজিক অনিয়ম নিয়ে লেখালেখির কারণে প্রদীপ চন্দ্র মম’কে টার্গেট করা হয়েছে বলে মনে করছেন স্থানীয় সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা। তাঁদের মতে, একজন সাংবাদিকের ওপর হামলার সঠিক বিচার না হলে মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়বে। পিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ায় মামলাটিতে নতুন করে গতি আসবে এমন প্রত্যাশাই এখন ভুক্তভোগী পরিবার ও সাংবাদিক সমাজের।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments