বিজয় রায়, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ রাণীশংকৈলে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ, সার ও আম, তাল, নারিকেলসহ বিভিন্ন ফলের ৬৬৭৫ টি চারা ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অফিস চত্বরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল ইসলাম, ও কৃষি উপসহকারী অফিসার সহ হোসেনগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি মমতাজ আলী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং প্রণোদনা আওতায় কৃষকবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments