ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনে রুমা আক্তার (১৪) নামের এক কিশোরী মায়ের শাড়ি গলায় পেঁচিয়েই সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহেষখালী গ্রামের কিশোরীর নিজ বসতঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
রুমা ওই গ্রামের চাপরাশি বাড়ির মো. সিদ্দিকের মেয়ে ও স্থানীয় মহেষখালী ফজর আলী দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দশ মাস আগে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল রুমার মা নাজমা বেগম। আর ১০ মাস পরে সেই মৃত মায়ের শাড়ি গলায় পেঁচিয়েই রুমের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেয় রুমা।
রুমার বাবা সিদ্দিক জানান, রুমা ও তার বড় বোন ঝুমাসহ পরিবারের সকলে একসাথে সকালের খাবার খান। পরে রুমার সৎমাসহ গজারিয়া বাজারে গিয়ে কাজ সেরে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা জানালা সব বন্ধ এবং বড় মেয়ে ঝুমা বারান্দায় ঘুমাচ্ছে।
এসময় ঝুমাকে ডাকলে বারান্দার দরজা খুলে দেয় সে তবে মাঝঘরের দরজা বন্ধ থাকায় ভেবেছিলাম দরজা বন্ধ করে ঘুমাচ্ছে রুমা। তাই তাকে না ডেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। পরে স্থানীয়রা জানায় রুমা গলায় ফাঁস দিয়েছে। রুমার সামান্য মানসিক সমস্যাও ছিল। এজন্যই হয়তো সে গলায় ফাঁস দিতে পারে।
রুমার সৎমা রাবেয়া বেগম জানান, ভেবেছিলাম রুমা ঘরের দরজা বন্ধ করে ঘুমাচ্ছেন। তবে অনেকক্ষণ হয়ে যাওয়ায় ঘরের বাইরে থেকে ভিতরে উঁকি দিয়ে রুমাকে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক-চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। পরে পুলিশকে সংবাদ দিলে তারা এসে লাশ নিচে নামায়।
লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিশোরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় এ ঘটনায় অপমৃত্যু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যু রহস্য জানা যাবে বলে এই কর্মকর্তা জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments