ডেস্ক রিপোর্ট: ইউএনএফপিএ(UNFPA)-এর কারিগরি সহায়তায় বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক বাস্তবায়নাধীন এসপিসিপিডি(Strengthening Parliament’s Capacity in integration of Population and Development issues) প্রকল্পের আওতায় গঠিত 'জনসংখ্যার বহুমাত্রিকতা ও যুব উন্নয়ন' সাব-কমিটির ১ম সভা সাব-কমিটির আহবায়ক এবং বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মোছাঃ মাহাবুব আরা বেগম গিনি, এমপি-এর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সাব-কমিটির সদস্য ফখরুল ইমাম এমপি এবং সৈয়দা রুবিনা আক্তার এমপি অংশগ্রহণ করেন।
সভায় 'জনসংখ্যার হুমাত্রিকতা ও যুব উন্নয়ন' সাব-কমিটির আওতায় ২০১৭-২০২১ সাল পর্যন্ত বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণ, ইউএনএফপিএ'র ১০ ম কান্ট্রি প্রোগ্রামের (২০২২-২০২৬) আওতায় প্রণীত এসপিসিপিডি প্রকল্পে জনসংখ্যার বহুমাত্রিকতা ও যুব উন্নয়ন বিষয়ক গৃহীত কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত এবং "Transforming youth into human resources to harvest demographic dividend :Challenges and opportunities শীর্ষক আলোচনা হয়।
সভায় এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) এম এ কামাল বিল্লাহ, জাকিউর রহমান ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments