রাজশাহী অফিস: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, গ্রামীন জনগণের জীবনমান উন্নয়নে দেশের বাজেট বরাদ্দের বড় একটি অংশ বিভিন্ন ভাতা হিসেবে নিম্ন আয়ের মানুষদের মাঝে প্রদান করা হচ্ছে। উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সাথে নিয়ে একটি উন্নত রাষ্ট্র গড়তে চান। দলমত নির্বিশেষে সবার সহযোগিতা পেলে সাঁথিয়া-বেড়া হবে একটি মডেল নির্বাচনী এলাকা।
আজ (বৃহস্পতিবার) সাঁথিয়ার ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন।
ডেপুটি স্পীকার বলেন, এই নির্বাচনী এলাকা একসময় কতটা অনুন্নত ছিল আপনারা সবাই তা জানেন। আজ বর্তমান সরকারের উন্নয়ন যাদুতে নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি ও পুরাতন প্রতিষ্ঠানের উন্নয়ন, নতুন রাস্তা-ঘাট তৈরিসহ আধুনিক সুযোগ সুবিধার প্রায় সবই এখন পাওয়া যাচ্ছে সাঁথিয়া ও বেড়ায়। প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় উপহার হচ্ছে অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থাকরণ।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খানসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীগণ ও ক্ষেতুপাড়া ইউনিয়নের ভাতাভোগীগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments