ডেস্ক রিপাের্ট: ২০২১-২২ অর্থবছরের জন্য ‘অন্যান্য’শ্রেণিতে সেরা করদাতা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক পুরস্কৃত হয়েছে বিএটি বাংলাদেশ। রাষ্ট্রীয় কোষাগারে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ২০১৪ সাল থেকে টানা নয় বারের মতো সম্মানজনক এ স্বীকৃতি অর্জন করে প্রতিষ্ঠানটি।
এ উপলক্ষে ২৮ ডিসেম্বর রাজধানীর অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আ হ ম মু¯Íফা কামাল, এফসিএ, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিল্পমন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি এবং অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ফাতিমা ইয়াসমিন। এছাড়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব জনাব আবু হেনা মো. রহমাতুল মুনিম।
অনুষ্ঠানে বিএটি বাংলাদেশের চেয়ারম্যান জনাব গোলাম মইন উদ্দীনের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএটি বাংলাদেশের হেড অব ফাইন্যান্স জনাবা আমান মু¯Íাফিজ এবং করপোরেট ফাইন্যান্স কন্ট্রোলার জনাব আশরাকাত হোসেন।
এ নিয়ে বিএটি বাংলাদেশের চেয়ারম্যান জনাব গোলাম মইন উদ্দীন বলেন, “আবারও সর্বোচ্চ করদাতার পুরস্কার পাওয়ায় আমরা আনন্দিত। সবসময়ের মতো এবারও দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আমাদের বিশ্বাস, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ও প্রবৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাষ্ট্রীয় কোষাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, নিশ্চিতভাবেই এ স্বীকৃতি আমাদের অনুপ্রাণিত করবে।”
উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে ভ্যাট, সম্পূরক শুল্ক, আয়কর ও অন্যান্য ফি হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ২৮ হাজার ২শ’ ৮০ কোটি টাকা জমা দিয়েছে বিএটি বাংলাদেশ।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments