বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আগামী ২০২৫ সালের মধ্যে বরেন্দ্র অঞ্চল মরুভূমিতে পরিণত হবে বলে আশংকা প্রকাশ করেছেন আন্তজার্তিক জীব বৈচিত্র্য দিবসের আলোচনা সভায় বক্তারা। দিবসটি উপলক্ষ্যে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলন (পরিজা) ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ আয়োজিত আলোচনা সভায় পরিজার সভাপতি প্রকৌশলী মো: আবদুস সোবহান সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ডাকসুর সাবেক জিএস ডা: মুশতাক হোসেন, পরিজার সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল, পরিজার সহ সভাপতি ক্যামেলিয়া চৌধরী, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, লেখক ও গবেষক অপূর্ব কুমার দাশ, পুরান ঢাকার নেতা জিএম রুস্তম খান, মো: ইব্রাহীম প্রমূখ। আলোচনা সভায় ধারণা পত্র উত্থাপন করেন প্রকৌশলী মো: আবদুস সোবহান ও সঞ্চালনা করেন আমির হাসান মাসুদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব ও পদ্মা নদীর প্রাকৃতিক প্রবাহ ভারত নিয়ন্ত্রণ করার কারণে নদীর নাব্যতা হারিয়ে জেগে উঠেছে বিশাল বিশাল চর। পানির স্তর বছরে গড়ে স্থানভেদে ২ থেকে ৩ ফুট করে নিচে নেমে যাচ্ছে। এই হার অব্যাহত থাকলে আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে এই অঞ্চল সম্পূর্ণরূপে মরুভূমিতে পরিণত হবে। পানির প্রবাহ নিশ্চিত করা না হলে ভাঙ্গনের কারণে নদীর প্রশস্থতা আরও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। শুষ্ক মৌসুমে ভারতের একতরফা পদ্মার পানি প্রত্যাহারের ফলে বরেন্দ্র এলাকা মরুভূমিতে পরিণত হবে। ভাটির দেশ হিসাবে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় আমাদের দেশে পানি সংকট আরো ঘনিভ’ত হচ্ছে এবং নৌ চলাচল, সেচ ব্যবস্থা ও জীববৈচিত্র্য হুমকীর মুখে পড়ছে, উত্তরাঞ্চলের নদীসমূহ শুস্ক বালুচরে পরিণত হয়েছে। দেশের প্রায় ১৪০ টি নদ-নদী এখন মৃত প্রায়। দেশের প্রায় ১৩টি নদীর অস্তিত্ব এখন বিলীনের পথে। এভাবে চলতে থাকলে দেশের মানচিএ থেকে হারিয়ে যাবে এসব নদী।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments