কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের সহযোগী সংগঠন পাবলিক এডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের আয়োজনে ও আল রাফি লাইব্রেরীর সৌজন্যে প্রথমবারের মতো শুরু হয়েছে অমর একুশে বইমেলা-২০২৪।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় তিনদিন ব্যাপী এই বইমেলা শুরু হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে এবং চলবে আগামী ২২ ফেব্রুয়ারী পর্যন্ত।
বই মেলায় মোট ১০টি স্টলে পাওয়া যাচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক মানের বিভিন্ন লেখকের উপন্যাস ও কবিতার বই। পাশাপাশি পাওয়া যাচ্ছে আইন, জব, বিসিএস, বিজ্ঞান, ইসলামিক, শিশুতোষ, ইংরেজি সাহিত্য ও IELTS সম্পর্কিত বই।
একটি স্টলে পাওয়া যাচ্ছে বিভাগের শিক্ষার্থী হামিমা নূর আন্নিসার হোমমেইড কেক ও নানা ধরণের পিঠা।
মেলায় ঘুরতে আসা বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জানান, এখানে পর্যাপ্ত পরিমাণ বই রয়েছে এবং আমরা তা তুলনামূলক কম দামে পাচ্ছি। প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এমন আয়োজন সত্যি প্রশংসার দাবিদার।
আল রাফি লাইব্রেরির সত্ত্বাধিকারী বলেন, প্রথম দিন থেকেই বইমেলা জমে উঠেছে। বই পড়ার কোনো বিকল্প নেই। তাই তো বর্তমান স্মার্টফোনের যুগে শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে প্রথমবারের মতো আমাদের এই আয়োজন। আমাদের চিন্তাশক্তির বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং সর্বোপরি একজন ভালো মানুষ হতে বই সহায়ক ভূমিকা পালন করে। এটি প্রথম বইমেলা হওয়ায় আমি মনে করি এটি একটি ধারা তৈরি করে দিবে।
যা আমাদের পরবর্তী বছরগুলোতে আরো বড় পরিসরে বইমেলার আয়েজন করতে সাহায্য করবে। আশা রাখি, পরবর্তী বছরগুলোতে আরো নতুন নতুন প্রকাশনী আমাদের সাথে যুক্ত হবে। প্রতিদিন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বইমেলায় আসছেন। মাঝে একুশে ফেব্রুয়ারি ছুটির দিন হওয়ায় বিশ্ববিদ্যালয় বাহিরেরও অনেক মানুষ বইমেলায় এসেছেন। আশা করি আগামীতেও আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম বলেন, পাবলিক এডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশন সবসময় ভিন্ন কিছু আয়োজন করার চেষ্টা করে। আমরা যখন বইমেলা আয়োজনের আইডিয়া পেয়েছি তখন থেকেই আয়োজনের উদ্যোগ নিয়েছি। আশা করছি আগামীতেও আমরা এমন নানা আয়োজন করে বিভাগের সুনাম বৃদ্ধিতে কাজ করতে পারবো।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments