পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং জুলাই যোদ্ধাদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ওয়ারিয়র্স অফ জুলাই ও পঞ্চগড় জেলা প্রশাসন। বুধবার (২৬ মার্চ) বিকেলে ওয়ারিয়র্স অফ জুলাই পঞ্চগড়ের আয়োজনে ও জেলা প্রশসনের সহায়তায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা শেষে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী (দুধ, সেমাই, তেল, ডাল, সোলা, খেজুর কিসমিস সহ বিভিন্ন খাদ্য সামগ্রী) তুলে দেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী। এ সময় ওয়ারিয়র্স অফ জুলাই এর পক্ষ থেকে দেয়া উপহার সমাগ্রীও তুলে দেন জেলা প্রশাসক। একই সাথে জুলাই যোদ্ধাদের মাঝে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়।
এতে পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান, ওয়ারিয়র্স অফ জুলাই এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালমান হোসাইন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি ও মোকাদ্দেসুর রহমান সান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈফতার বিতরণ করা হয়।
জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনে গিয়ে শহীদ হয়েছেন ৫ জন। একই সময় আহত হয়েছেন ৩৬ জন। এদিকে ৩৬ জন আহত জুলাই যোদ্ধাদের মধ্যে ১৪ জন জুলাই যোদ্ধার মাঝে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্তি সাপেক্ষে স্বাস্থ্য কার্ড পরবর্তীতে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments