আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী স্বনামধন্য আইডিয়াল পাবলিক স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী আইডিয়াল স্কুলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ নবীন বরন ও বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। আইডিয়াল পাবলিক স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি মো,জামাল উদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সাংবাদিক গোলাম রাব্বানী টিটু,সাংবাদিক ও জনপ্রতিনিধি মো,জাহিদুল হক মনির, ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিকের ছেলে আমেরিকা প্রবাসী মো,হায়াত মাহমুদ লিটন, আইডিয়াল পাবলিক স্কুলের পরিচালক মো আব্দুল জলিল ও, প্রধান শিক্ষক শিউলী বেগম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা ফলাফল প্রকাশ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী বেগম। পরে আনুষ্ঠানিকভাবে নবীন বরন ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের পরিচালক আব্দুল জলিল ও অতিথিরা। সবশেষে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য আইডিয়াল পাবলিক স্কুলটি ২০১০ সাল থেকে সুনামের সাথে এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments