জাবি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে নতুন একটি প্লাটফর্মের উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ মতবিনিময় সভার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসেন।
শুক্রবার বিকেল ৩টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের ছাদে একদল শিক্ষার্থীর সাথে এই মতবিনিময় করেন তিনি।
জানা যায়, নতুন প্লাটফর্মের ইডিওলজি, অর্থের উৎস, নেতৃত্ব ইত্যাদি নিয়ে আলোচনা হয়।
এছাড়া মুক্তিযুদ্ধ, ধর্ম, নারী, আদিবাসী ইত্যাদি বিষয়ে নতুন প্লাটফর্মের স্ট্যান্ড কেমন হবে এসব আলোচনায় উঠে আসে। সবকিছু ছাপিয়ে 'বাংলাদেশপন্থী' রাজনীতি করবে নতুন এই প্লাটফর্ম।
প্লাটফর্মের উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ বলেন, "জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল অভূতপূর্ব। তবে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বিন্যাসে সে অবদানের যথাযথ প্রতিফলন ঘটতে দেওয়া হয়নি গোষ্ঠীস্বার্থের কারণে। আমরা জুলাইয়ের স্পিরিট ধারণ করে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করছি, যেখানে জাবিয়ানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই। সেই লক্ষ্যেই আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছি।"
জাবিতে অভূতপূর্ব সাড়া আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে বলে জানান তিনি।
এদিকে এই মতবিনিময় সভার আয়োজক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি'র সাবেক শিক্ষার্থী তানভীর কল্লোল বলেন, "জুলাই অভ্যুত্থানে অংশগ্রহনকারী প্রতিটা ব্যাক্তিকে তার অবদানের স্বীকৃতি দেয়া, শহীদদের মর্যাদা প্রতিষ্ঠা এবং মেধার যথাযথ মুল্যায়নের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে প্রতিষ্ঠিত করার জন্য একটি প্ল্যাটফরম জরুরী। তারই অংশ হিসেবে আজকে জাবিতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। আমরা আশা করছি এপ্রিলে আসন্ন নতুন প্ল্যাটফরম বাংলাদেশের মানুষের এই আকাঙক্ষার প্রতিফলন ঘটবে।"
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments