ডেস্ক রিপোর্ট: ঈদে মিলাদুন্নবী (সাঃ)। আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ (সাঃ) এর জন্ম ও ওফাত দিবস। মহাপূণ্যময় এই দিনে বাংলাদেশ সহ বিশ^ মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। বিশ্বনবী (সাঃ) এর জন্মদিনে বিশ্ববাসীর প্রতি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। তাৎপর্যময় এই কল্যাণের দিনে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি ও সংহতি কামনা করছি।
৫৭০ খৃষ্টাব্দের ১২ রবিউল আউয়াল পবিত্র দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব শান্তি ও মুক্তির দূত হিসেবে বিশ্বনবীকে (সাঃ) দুনিয়ায় প্রেরণ করেছেন। পাপাচার, অত্যাচার, মিথ্যা, কুসংস্কার ও সংঘাত জর্জরিত পৃথিবীতে মহানবী (সাঃ) মানবতার মুক্তিদাতা এবং ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। রাসুলের (সাঃ) অনুপম আদর্শে মানুষের সকল অধিকার নিহিত। অন্ধকার যুগের সকল আঁধার দূর করে সত্য ও ন্যায়ের আলো জ্বালিয়েছিলেন তিনি। অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আলোর দিশা দিয়েছিলেন হযরত মুহম্মদ (সাঃ)।
তাই, বিশ্ব মুসলিম উম্মাহ এবং শান্তিকামী মানুষের সামনে অত্যান্ত তাৎপর্যময় ও মহাসম্মানিত ঈদে মিলাদুন্নবী (সাঃ) দিনটি। মহাবিশ্বের রহমত হিসেবে প্রেরিত রাসুল (সাঃ) এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। রাসুল (সাঃ) এর অনুপম চরিত্র আজীবন বিশ্ব শান্তির পথ দেখাবে। পৃথিবীর ইতিহাসে ভ্রাতৃত্ব ও ভালোবাসার অনুপম আদর্শ হযরত মুহম্মদ (সাঃ)।
মহানবীর (সাঃ) শিক্ষা অনুসরণে অশান্ত, দ্বন্দ্ব-সংঘাতমুখর পৃথিবীতে শান্তি ও কল্যাণ নিশ্চিত হোক। মহানবী (সাঃ) এর শিক্ষায় সবার জীবন আলোকিত হোক।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments