মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়ার পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন কে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ সেপ্টেম্বর) ভোরে বরগুনা জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম।
পুলিশ জানায়,কলেজ ছাত্রীর ধর্ষণ মামলার পরেই মেয়র পালাতক ছিলো। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাকে বরগুনা জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে রাজশাহী কলেজের ঐ শিক্ষার্থী এজাহারে জানিয়েছেন,গত বছর স্বামীর সাথে বনিবনা না হলে তিনি তালাকের জন্য মেয়রের সাথে দেখা করেন। সেই সুত্র ধরে মেয়র মামুন তার দায়িত্ব নেয়ার প্রলোভনে বিভিন্ন স্থানে একাধিকবার ধর্ষণ করেন।
মামলা দায়েরর পর পুলিশ ভুক্তভোগির স্বাস্থ্য পরীক্ষা করাতে গত সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।
উল্লেখ্য,গত বছরের শুরুতে দুর্গাপুরের বাসিন্দা এক হাসপাতালের সেবিকা মেয়র মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলেন। অভিযুক্তের পরিবারের দাবি, সেই মামলা নিষ্পত্তি হয়েছে। ভুক্তভোগীর পরিবার ও স্বজনরা সঠিক তদন্ত ও বিচার দাবি করেছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments