চট্টগ্রাম অফিস : পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, সন্ধ্যার পরে নদী থেকে কোনোক্রমেই বালু উত্তোলন করা যাবে না। নদী বা খাল রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। নদী বা খাল ক্ষতিগ্রস্ত হলে এর নেতিবাচক প্রভাব সবার উপরে পড়বে। এই এলাকায় জলাবদ্ধতার একমাত্র কারণ খাল ভরাট ও দখল। দখলকৃত খাল উদ্ধার করে এর নাব্যতা ফিরিয়ে আনা হবে।
আজ চট্টগ্রাম জেলার কর্ণফুলি উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে পার্শ্ববর্তী মইজ্জার টেক এলাকার শিকলবাহা-চৌমুহনী-নয়াহাট লেইঙ্গা খাল এর পুনঃখনন কাজ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
পরিদর্শনকালে চট্টগ্রাম পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মোঃ রমজান আলী প্রমাণিক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী কক্সবাজার জেলার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কলোনিতে নবনির্মিত বঙ্গবন্ধুর ভাষ্কর্য উদ্বোধন করেন এবং সমুদ্র সৈকতের কবিতা চত্বর এলাকায় সমুদ্রতীর ভাঙন পরিদর্শন করেন। এসময় কক্সবাজার সদরের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক প্রকৌশলী ফজলুর রশিদ ও কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments