আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছে। কিন্তু সেখানে মেয়ে শিক্ষার্থীরা থাকবে না। তালেবান শাসকরা বলেছে, কেবলমাত্র ছেলে শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষকরাই ক্লাসরুমে ফিরতে পারবে।
গতমাসে মার্কিন সমর্থিত সরকারকে উৎখাত করে কট্টরপন্থী তালেবানরা সরকার গঠন করে। নব্বইয়ের দশকে তাদের তৎকালীন কট্টর শাসন থেকে এবারে তারা সরে আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। ওই সময়ে নারীদের শিক্ষা ও কর্মের ওপর তালেবান নিষেধাজ্ঞা জারি করেছিল।
কিন্তু শনিবার এক বিবৃতিতে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, সকল পুরুষ শিক্ষক ও শিক্ষার্থীদের তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফেরা উচিত।
বিবৃতিতে কোথাও নারী শিক্ষক ও ছাত্রীদের কথা উল্লেখ নেই।
মাধ্যমিক পর্যায়ে সাধারণত ১৩ থেকে ১৮ বছরের শিক্ষার্থীরা পড়াশুনা করে। কভিড-১৯ এর কারণে এমনিতেই বার বার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে। তালেবানরা শাসন ক্ষমতা নিয়ন্ত্রণে নেয়ার পর থেকে শিক্ষা কার্যক্রম পুরোই বন্ধ রয়েছে।
ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। সেখানে ছেলে ও মেয়ে আলাদাভাবে ক্লাস করছে। কিছু নারী শিক্ষকও কাজে যোগ দিয়েছেন।
কঠোর শর্ত সাপেক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নারীদের অংশ নেয়ার অনুমতি দেয়া হয়েছে।
এদিকে দেশটিতে নারী বিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দিতে চাইছে তালেবানরা। এ মন্ত্রণালয়কে নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়ে পরিনত করার চেষ্টা চলছে। নারী বিষয়ক মন্ত্রণালয়ের নাম ফলক মুছে ফেলে নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়ের ফলক বসানো হয়েছে ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments