নজরুল ইসলাম, তালা, সাতক্ষীরা: শনিবার সকাল ১০ টায় হোসেন মার্কেটস্থ ম্যানগ্রোভ সভাঘরে বর্তমান জাতীয় ও আন্তজার্তিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে জেলা বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কমরেড মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
বর্ধিত সভার শুরুতেই শোক প্রস্তাব গ্রহণ করা হয়। খুলনা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক, কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড আনসার আলী মোল্লার মৃত্যুতে এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জয়পুরহাট আক্কেলপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কমরেড আনোয়ারুল হক বাবলুর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ এবং ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রধান অতিথি হিসাবে কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য তালা-কলারোয়া ০১ আসনের এম পি কমরেড মুস্তফা লুৎফুল্লাহ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাবীর হোসেন বিশ্ব পরিস্থিতি ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং কমরেড ময়নুল হাসান বিশ্ব ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন। বাংলাদেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উপরে বক্তব্য রাখেন কমরেড মহিবুল্লাহ মোড়ল, দেশের রাজনৈতিক মেরুকরন ও অর্থনৈতিক প্রেক্ষিতে পার্টির করনীয় বিষয়ে আলোচনা করেন এড. ফাহিমুল হক কিসলু।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা কমিটির সদস্য, ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক সহ নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পার্টির সাধারন সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments