ডেস্ক রিপোর্ট: দিনভর নেচে গেয়ে আনন্দ উল্লাসে বন্ধুত্ববরণ করে নিলো উদ্দীপ্ত-৯৬। দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরেন তারা। সেই কবে শেষ হয়েছে কলেজ জীবন! এরপর কেটে গেছে দুই যুগেরও বেশি সময়। বন্ধুদের সাথে দেখা হয় না বহুকাল। বন্ধুত্ব, ঐক্য ও সফলতা- এই স্লোগানকে ধারণ করে শনিবার রাজধানীর খিলগাওয়ের একটি রেস্টুরেন্টে উদ্দীপ্ত-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয়।
উদ্দীপ্ত-৯৬ মূলত মাদারীপুর জেলার সৈয়দ আবুল হোসেন কলেজের সাবেক শিক্ষার্থীদের একটি সংগঠন। রাজধানী ঢাকার বুকে মিলিত হয়ে দিনভর আড্ডা ও খোশগল্পে মেতে উঠেন তারা। পুরোনো স্মৃতি নতুন করে স্মৃতির আলপনায় জাগিয়ে তুলে বেশ উচ্ছ্সিত ও পুলকিত হয়ে ৯৬ ব্যাচের ওই শিক্ষার্থীরা।
নানা ইচ্ছে শক্তি ও একে অপরের দৃঢ় বন্ধন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গঠন করা হয় একটি নতুন কমিটি। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান ইরান। তিনি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পদে রয়েছেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এম মহিউদ্দিন।
কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি মো: আহসান উল্লাহ, ড. মোস্তফা জামান, হুমায়ুন কবির বাবুল ও ফিরোজুল হক ওমর এবং যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: ফিরোজ হোসেন ও আক্তার হোসেন। এছাড়াও অর্থ সম্পাদক মো: নুরুজ্জামান, দপ্তর সম্পাদক রইচ উদ্দিন বিপ্লব, প্রচার সম্পাদক কাওছার আহমেদ, আইন সম্পাদক নাসীর উদ্দিন রঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক সায়েম, মহিলা বিষয়ক সম্পাদক কাকলী, আন্তর্জাতিক সম্পাদক লাল মিয়া, ক্রীড়া সম্পাদক নিপ্পন এবং শিক্ষা ও আইসিটি সম্পাদক আব্দুল কাদের ফকির। কমিটির কার্যনির্বাহি সদস্য নির্বাচিত হয়েছেন সৈয়দ অহিদুজ্জামান অপু, মোকলেছুর রহমান, মিজানুর রহমান, জুলহাস মাদবর, রকিবুল হাসান, খালেকুজ্জামান ও ওয়াসিফ।
নতুন কমিটি আগামী দিনে এই ব্যাচের শিক্ষার্থীদের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments