মো.পাভেল ইসলাম রাজশাহী: রোববার ২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। এ দিবস উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।এবার শান্তিরক্ষী দিবস ২০২২ এর প্রতিপাদ্য বিষয় ছিল “People Peace Progress. The Power of Partnerships” অর্থাৎ ” জনগণ শান্তি প্রগতি; অংশীদারিত্বের শক্তি”।
পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীর অধ্যক্ষ (অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল) আবু হাসান মো. তারিক, বিপিএম এবং বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন, বিপিএম,পিপিএম।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট, সেনাবাহিনী, র্যাব, বিজিপি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান-সহ প্রায় ৪২ টি প্রতিষ্ঠানের ৫০০ জন অংশগ্রহণ করেন।
রোববার সকাল ১০ টায় সাহেববাজার জিরোপয়েন্টে বেলুন ফেস্টুন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর জিরোপয়েন্ট থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে রাজশাহী কলেজে এসে শেষ হয়। এরপর রাজশাহী কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের মূল কার্যক্রমগুলো অংশিজনদেও মাঝে তুলে ধরেন।
তিনি শান্তিরক্ষীদের শুভেচ্ছা জানান এবং আত্মউৎসর্গকারীদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশসহ অন্যান্য দেশের সকল শান্তিরক্ষীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে আত্মোৎসর্গকারী বীর শান্তিরক্ষী সদস্যদের পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
অনুষ্ঠানের সভাপতি পুলিশ কমিশনার তার বক্তব্যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব শান্তিপ্রতিষ্ঠায় বাংলায় প্রদত্ত ঐতিহাসিক ভাষণের কথা উল্লেখ করেন। বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশ ও অন্যান্য বাহিনীর অনন্য ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী পুলিশের বিভিন্ন ইউনিট-সহ সেনাবাহিনী, র্যাব, বিজিপি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান-সহ সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।অনুষ্ঠান শেষে সভার সভাপতি প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট উপহার দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. মজিদ আলী বিপিএম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আসাবুল হক, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান,
রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলী কামাল, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫-এর অধিনায়ক লে. কর্র্নেল রিয়াজ শাহরিয়ার, বিআইআরসি-এর মেজর মোবাশ্বের হাসান খান এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments