ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের তায়েফে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জের ২ ভাইসহ ৩ জনর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে কর্মস্থল থেকে ফেরার পথে তাদের বহনকারী গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
নিহতরা হলেন- উপজেলার মির্জাপুর গ্রামের খলিফা বাড়ির আবুল কাসেম এর ২ ছেলে ফারুক হোসেন (১৯) ও পারভেজ হোসেন (১৭) এবং নিহত অপরজন হলেন একই বাড়ির খোদেজার ছেলে সাদ্দাম হোসেন (১৮)।
এ দুর্ঘটনায় গুরুতর আহত কাসেম এর ছোট ভাই সুমন (৩৫) ও ভাগিনা রুবেল (২০) কে তায়েফের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, মরদেহ দেশে আনতে পরিবার দুটিকে সব রকমের সহযোগিতা করা হবে।
নিহতদের পরিবারের বরাতে স্থানীয় চেয়ারম্যান বলেন, তিন বছর আগে ফারুক সৌদি আরব যান। সেখানে একটি কোম্পানিতে চাকরি নেন। মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও ওই কোম্পানিতে চাকরি নিয়ে দেন। সাদ্দামও তিন বছর আগে সৌদিতে পাড়ি জমান। বৃহস্পতিবার দুপুরে বাজারের উদ্দেশে প্রাইভেট কার নিয়ে বের হন ফারুক। সঙ্গে ভাই পারভেজ ও সহকর্মী সাদ্দামও ছিলেন। আল কাসিম শহরে পৌঁছার আগে রাস্তায় মোড় ঘোরানোর সময় তাদের বহনকারী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন।
মনোহরগঞ্জ থানার ওসি সফিউল আলম বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের ফিরিয়ে আনতে সব ধরনের আইনি সহায়তা করা হবে।
আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রবাসী ...
বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে ফেরার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে ৩২ হাজার ২০০ কানাডিয়ান ও ৩৩ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান ডলারসহ আব্দুস সালাম (৫০) নামে বাংলাদেশি এক পাসপোর্ট যাত্ ...
স্টাফ রিপোর্টার: সঠিক ঠিকানা না পাওয়ায় বিদেশে পাঠানো প্রায় ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট দেশে ফিরে এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে মালয়েশিয়া থেকে সর্বাধিক ৪ হাজার এবং ইতালি থেকে প্রায় ১ হাজ ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সম্প্রতি বিদেশি ভিসা নীতিতে বড় পরিবর্তন ঘোষণা করেছে, যাতে বাংলাদেশসহ মোট ৩৮টি দেশকে নতুন “ভিসা বন্ড” নীতির আওতায় রাখা হয়েছে। এই নীতি অনুযায়ী বাংলাদেশি ...
সব মন্তব্য
No Comments