রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে ১৯ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের শামীম মিয়ার স'মিলের পাশের একটি নির্জন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, ওই ইউনিয়নের আন্তরপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে স্বপন মিয়া (৩২) ও একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে লাখাব মিয়া (২২)।
শনিবার সকালে মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, আটককৃত ওই দুই মাদককারবারি বেশ কিছু দিন যাবত তারা গোপনে এলাকায় ভারতীয় মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। পুলিশও তাদেরকে মালসহ ধরার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে থাকে। এ অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তারা ভারতীয় মদের একটি চালান এনে রাজেন্দ্রপুর এলাকার শামীম মিয়ার স'মিলের পাশের একটি নির্জন স্থানে অবস্থান নিয়ে সেখান থেকেই তারা ওইসব মদ বিক্রি করছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে ওই রাত সোয়া তিনটার দিকে অভিযান চালিয়ে অফিসার চয়েজ নামক ব্র্যান্ডের ১৯ বোতল ভারতীয় মদসহ মাদককারবারি স্বপন মিয়া ও লাখাব মিয়াকে আটক করতে সক্ষম হয়।
ওসি আরো জানান, আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদেরকে জেল- হাজতে পাঠানো হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments