স্টাফ রিপোর্টার: ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাজারীবাগ থানা পুলিশ ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো: ১। ঢাকা লালবাগ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. নুর ইসলাম (৫৬) ২। ঢাকা চকবাজার থানা যুবলীগের সক্রিয় কর্মী সৈয়দ বাদশা মিয়া (৫৫) ৩। হাজারীবাগ থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. জাহিদ হাসান হৃদয় (১৯) ৪। কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী সাব্বির হোসেন (১৯) ৫। কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. বিল্লাল হোসেন (১৯) ৬। কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের এর সক্রিয় কর্মী মো. মিলন মৃধা (২৩) ৭।কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. আমির হোসেন (১৯) ৮। কামরাঙ্গীরচর খানা যুবলীগের সক্রিয় কর্মী মানিক দাস (৩০) ৯। কামরাঙ্গীরচর থানা যুবলীগের সক্রিয় কর্মী মোঃ - শ্রাবণ আহমেদ ইভান (১৯) ১০। হাজারীবাগ থানা যুবলীগের সক্রিয় কর্মী মো. মুসফিকুর রহিম (২৬) ১১। নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সক্রিয় কর্মী মো. ফরহাদ হোসেন মাতুব্বর (২৮) ।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ০৭:৩০ ঘটিকায় হাজারীবাগ থানাধীন সিকদার পেট্রোল পাম্পের সামনে বেড়ীবাধ রোডের উপর কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ১০০/১৫০ জন সদস্য অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপ-প্রচারের উদ্দেশে সংগঠিত হয়ে মিছিলের প্রস্তুতি শুরু করে। হাজারীবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে হাজারীবাগ থানা পুলিশ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানারসহ ১১ জনকে হাতেনাতে গ্রেফতার করে। অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় হাজারীবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃত ১১জন সহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments