রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসা অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডে আহতদের পাশে দাড়িয়েছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। তিনি ২৫ ডিসেম্বর শনিবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে অগ্নিকান্ডে আহতদের দেখতে গিয়ে চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন । তিনি এসময় সেখানে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা থেকে আসা বার্ণ বিশেষজ্ঞদের সঙ্গে আহতদের উন্নত চিকিৎসার বিষয়ে আলোচনা করেন। এসময় বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল,বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বানারীপাড়ার আওয়ামী লীগ নেতা ডা.খোরশেদ আলম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বরগুনাগামী অভিযান-১০ লঞ্চটি ঝালকাঠির গাবখানের কাছাকাছি পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় সুগন্ধা নদীতে থাকা অবস্থায় লঞ্চটিতে আগুন ধরে। পরে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের দিয়াকুল এলাকায় লঞ্চটি ভেড়ানো হয়। রাতের আঁধারে নিজেরাই ঝাঁপিয়ে পড়ে যাঁরা প্রাণ বাঁচিয়েছেন তাঁদের বেশির ভাগই আহত ও দগ্ধ হয়েছেন। এ পর্যন্ত পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ৩৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments