স্টাফ রিপোটার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, সংসদ সদস্যদের কাজের পরিধি শুধুমাত্র আইন প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি বলেন, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নসহ আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন প্রোগ্রামে সংসদ সদস্যরা সক্রিয় অংশগ্রহণ করছেন। সেক্ষেত্রে বিভিন্ন বিশেষায়িত বিষয়ে জ্ঞানলাভ ও দক্ষতা বৃদ্ধির জন্য সংসদ সদস্যরা বিআইপিএস আয়োজিত বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ করতে পারেন।
তিনি শনিবার প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ ইন্সটিটিউট অফ পার্লামেন্টারি স্টাডিজ (বিআইপিএস) এর পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দসহ বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট কর্তৃক স্থাপিত বাজেট হেল্পডেস্ক পরিদর্শনকালে এসব কথা বলেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারের সঞ্চালনায় বাজেট হেল্পডেস্ক বিষয়ক উপস্থাপনা করেন অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আইনমন্ত্রী আনিসুল হক এমপি বক্তব্য প্রদান করেন। প্রশ্নোত্তর পর্ব মডারেট করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি, অ্যাটর্নি জেনারেল হলেন এ এম আমিন উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীন মো. নূরুল হক এবং বিপিএটিসি'র রেক্টর সাঈদ মাহবুব খান উপস্থিত ছিলেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ ইন্সটিটিউট অফ পার্লামেন্টারি স্ট্যাডিজ (বিআইপিএস) ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ ও দিক নির্দেশনায় আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি বলেন, বিআইপিএস এর মাধ্যমে রূপকল্প ২০৪১, ডেল্টা প্লান ২১০০ সহ প্রধানমন্ত্রীর বিভিন্ন ভিশন সম্পর্কে আলোচনা করা যেতে পারে।
তিনি বলেন, বাজেট হেল্প ডেস্ক সংসদ সদস্যদের চাহিদামত দ্রুততম সময়ে বাজেট সম্পর্কিত বিভিন্ন তথ্য-উপাত্ত সরবরাহ করে আসছে। তিনি বলেন, বাজেট হেল্প ডেস্ক থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত গ্রহণ করে সংসদ সদস্যগণ বাজেটের উপর গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় সক্ষম হচ্ছেন।
অনুষ্ঠানে অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি, ফরিদা ইয়াসমিন এমপিসহ সংসদ সদস্যবৃন্দ, বিআইপিএস এর পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ, ইউরোপীয় ইউনিয়ন, জাতীয় রাজস্ব বোর্ড ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments