নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে দেশের মাটি ছেড়ে জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দিয়েছে পঞ্চগড় সদরের সীমান্তবর্তী গ্রাম মীরগড়ের মেয়ে তৃষ্ণা। পুরো নাম ফারিহা ইসলাম তৃষ্ণা। দলটি গত ৫ নভেম্বর হারারের উদ্দেশ্যে রওনা দেয়। বিশ^কাপ বাছাই পর্বে নামার আগে দলটি জিম্বাবুয়ের সাথে তিন ম্যাচের ওয়ানডে খেলবে আগামী ১১,১৩, ১৫ নভেম্বর। বাহাতি এ ফাস্ট বোলার বিকেএসপিতে এখন এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। ২০১৭ সালে ৭ম শ্রেণিতে পড়ার সময় বিকেএসপির একটি টীম তৃণমূলের প্রতিভা অন্বেষণ করতে এসে তৃষ্ণাকে নির্বাচিত করে। তৃষ্ণা দেশের হয়ে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকায় খেলেছে। দুই ভাই বোনের মধ্যে বড় তৃষ্ণা তার গ্রামের বাড়ি সদর উপজেলার মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক ও পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ে বিকেএসপিতে ২০১৯ সালে নবম শ্রেণিতে ভর্তি হয়। সারাক্ষণ ক্রিকেট নিয়ে মেতে থাকা মেয়ের বায়না মেটাতে বাবা ব্যবসায়ী দবিরুল ইসলাম দুলুও উৎসাহ যোগাতেন। তৃষ্ণার মা বেবী জেসমিন আকতার পেশায় গৃহিণী। জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে তার মেয়ে খেলবে এ খবরে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। বাবা দবিরুল ইসলাম বলছেন, তার মেয়ে বাহাতি ফাস্ট বোলার হওয়ায় এ আসরে দেশের জন্য ভালো কিছু করবে। তিনিও তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments