পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: 'জনে জনে জনতা,গড়ে তোলো একতা','সাংবাদিক জনতা, গড়ে তোলো একতা-স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে বিভাগীয় প্রেসক্লাব গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪ টায় রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনাল সংলগ্ন পূবালী মার্কেটের দ্বিতীয় তলায় বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান। সাধারণ সম্পাদক এস.এম আব্দুল মুগনী নীরোর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা,বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজ সেবক মাসুদ রানা সরকার। সিনিয়র সাংবাদিক সরকার শরিফুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন,সাংবাদিকরা জাতির বিবেক। আগামীতে রাজশাহীর তরুণ সাংবাদিকদের এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাবে। বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আলোচনা সভায় বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর উপস্থিত সকলের সদস্য সমর্থনে সভাপতি হন সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন এস.এম আব্দুল মুগনী নীরো।
এই নতুন কমিটি আগামী তিন মাসের মধ্যে আট জেলার সাংবাদিকসহ রাজশাহী নগরীর সাংবাদিকদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। একইসঙ্গে বিভাগীয় প্রেসক্লাব ঢাকা জাতীয় প্রেসক্লাবের অন্তর্ভুক্ত হয়ে সাংবাদিকের দাবি দাওয়া আদায়ের লক্ষ্যেও কাজ করবে।
এদিনের সভায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলার বিবেকের প্রকাশক ও সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান,দৈনিক বাংলাদেশ সমাচারের ব্যুরো প্রধান মোঃ আল-আমিন হোসেন,দৈনিক বাংলাদেশ বুলেটিন রাজশাহীর ব্যুরো মোঃ সানোয়ার আরিফ,দৈনিক উপচার পত্রিকার প্রধান প্রতিবেদক মোঃ নাঈম হোসেন,মুভি বাংলা টেলিভিশনের রাজশাহী জেলা প্রতিনিধি মোঃ রায়হান, বাংলাভিশন টিভির চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এসএম সাখাওয়াত জামিল দোলন,সময়ের কাগজের রিপোর্টার অভিলাষ দাশ তমাল,অনলাইন নিউজ পোর্টাল প্রকাশ কালের প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক প্রতিদিনের স্টাফ রিপোর্টার রাজিব আলী (রাতুল),দৈনিক রাজশাহী আলোর মোঃ ফয়সাল হোসেন,আজকের পত্রিকা মাল্টিমিডিয়ার জাহিদ হাসান সাব্বির,দৈনিক আমাদের কন্ঠের মোঃ রবিউল ইসলাম,দৈনিক রুপবানী চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি মোঃ আবু সুফিয়ান প্রমুখ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments