ডেস্ক রিপোর্ট: মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ -এর অংশ হিসেবে, বিশ্বব্যাপী তরুণ মেধাবীদের গড়ে তোলার জন্য ভূমিকা রাখতে ইউনেস্কো গ্লোবাল অ্যালায়েন্স ফর লিটারেসির (জিএএল) সাথে কাজ করবে হুয়াওয়ে। হুয়াওয়ে ও ইনস্টিটিউট ফর লাইফলং লার্নিং (ইউআইএল)– সেক্রেটারিয়েট অব জিএএল এর সহ-আয়োজনে অনুষ্ঠিত ডিজিটাল ট্যালেন্ট সামিটে এই ঘোষণা দেয়া হয়।
সামিটে হুয়াওয়ে ও ইউআইএল স্বাক্ষরতা বৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহারের ব্যবহারের সম্মত হয়। এ নিয়ে তারা একটি কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর করে। যার অধীনে, উন্নয়নশীল দেশের শিক্ষকদের প্রযুক্তি ব্যবহার বৃদ্ধিতে ইউআইএল’র বর্তমান উদ্যোগের সম্প্রসারণে আর্থিক সহায়তা দিবে হুয়াওয়ে। বর্তমানে, বাংলাদেশ, আইভরি কোস্ট, মিশর ও পাকিস্তানে ইউআইএল এর কার্যক্রম রয়েছে।
একইসাথে, এমডব্লিউসি ডে জিরো ফোরামে বক্তব্য প্রদান করেন হুয়াওয়ের ক্যারিয়ার বিআইজি’র প্রেসিডেন্ট লি পেং। বক্তব্যে তিনি, ফাইভজি কীভাবে ইন্টেলিজেন্ট বিশ্বের সম্ভাবনা উন্মোচন করছে এবং ৫.৫জি’র দিকে এগিয়ে যাওয়ার মাধ্যমে এ যাত্রায় কীভাবে নতুন সব মাইলফলক অর্জন করা যাবে, এ বিষয়ে আলোচনা করেন তিনি।
এই ফোরামে খাতসংশ্লিষ্ট সবাই একসাথে কাজ করার মাধ্যমে কীভাবে সবুজ ও ইন্টেলিজেন্ট বিশ্ব তৈরির দিকে এগিয়ে যাওয়া যাবে বক্তব্যে এ নিয়ে আলোচনা করেন লি পেং। তিনি উল্লেখ করেন, এ লক্ষ্য অর্জনে ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হুয়াওয়ের গাইড (জিইউআইডিই) বিজনেস ব্লুপ্রিন্ট। বক্তব্যে তিনি ফাইভজি’র ক্ষেত্রে বিশ্বের নানা উদ্ভাবন ও সাম্প্রতিক অবস্থা নিয়েও আলোচনা করেন।
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআই ড ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্মোচন ...
ডেস্ক রিপোর্ট: অত্যাধুনিক এআই ক্যামেরা ও নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনার ম্যাজিক৮ প্রো। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ -এ ডিভাইসটি উন ...
ডেস্ক রিপোর্টঃ স্মার্টফোন ব্যবহারকারীরা বছরের পর বছর ধরে পাওয়ার ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে ছিলেন, যেখানে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারকে আদর্শ ধরা হতো। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে যথেষ্ট মনে হলেও, এর চে ...
সব মন্তব্য
No Comments